ইমরানপন্থি প্রার্থীরা শরীফের থেকে এগিয়ে

ফেব্রুয়ারি ০৯ ২০২৪, ১২:০৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাকিস্তানে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর চলছে ভোটগণনা। নির্বাচনে কারাবন্দি ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রাথমিক ফলাফলে নওয়াজ শরীফের দলের থেকে সামান্য এগিয়ে।ডয়চে ভেলে জানায়, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় ভোটপর্ব শেষ হয়েছে ।

কিন্তু তারপর ভোটগণনার কাজ খুবই ঢিলে গতিতে এগিয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে সামান্য কিছু আসনের ফলাফল জানিয়েছে নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে, নওয়াজ শরীফের দল পিএমএল(এন) জিতেছে চারটি আসনে। ইমরানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে পাঁচটি আসনে। তিনটি আসনে জিতেছে বিলাওয়াল ভুট্টোর পিপিপি(পি)।

এবারের নির্বাচনে ইমরান খানের দল পিটিআইকে নির্বাচন থেকে বিরত রাখার সব ধরনের চেষ্টা চালিয়েছে জোট সরকার। ফলে দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে এই নির্বাচনে অংশ নেন এবং বেশিরভাগ নির্বাচনী এলাকায় তারাই এগিয়ে রয়েছেন।

এদিকে রাওয়ালপিণ্ডির পিটিআই সমর্থিত প্রার্থী বশারত রাজা বলেছেন, এখানে ফলাফল নিয়ে কারচুপি করা হয়েছে। তিনি আসলে এই কেন্দ্রে ৫০ হাজার ভোটে জিতেছেন। তার প্রতিদ্বন্দ্বী কোনো ভোটকেন্দ্রেই লিড পাননি। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লাহোরের একটি কেন্দ্র থেকে জিতেছেন। ইমরানের পিটিআই এবার দল হিসাবে লড়তে পারেনি। তবে তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়েছেন। প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, পিটিআই সমর্থিত নির্দলরা নওয়াজ শরীফ ও ভুট্টোর দলকে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলেছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রকাশিত পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে ইমরানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬টি আসনে, নওয়াজ শরিফের পিএমএল-এন প্রার্থীরা ৫টি আসনে এবং বিলাওয়াল ভুট্টো-জারদারির পাকিস্তান পিপলস পার্টির প্রার্থীরা ৪টি আসনে জয় পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও