বরিশাল শিক্ষা বোর্ড: নকলের দায়ে শাস্তি পেল ৪১ শিক্ষার্থী

জানুয়ারি ১৮ ২০২৪, ১৯:৫১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নকল করার দায়ে ৪১ এইচএসসি পরীক্ষার্থীকে অপরাধ অনুযায়ী বিভিন্ন ধরনের সাজা দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ২০২৩ সালের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

তিনি জানান, বোর্ডের শৃঙ্খলা কমিটির ৪০তম সভার সিদ্ধান্তে অপরাধ অনুসারে তিন ধরনের সাজা দেওয়া হয়েছে। অপরাধের ধরন ও প্রকৃতি অনুযায়ী দোষী সাব্যস্ত করে ক খ ও গ শ্রেণিভুক্ত করা হয়েছে। ক শ্রেণিভুক্ত ৩৩ জন দোষী ছাত্রের ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। যদি রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে তাহলে তারা ২০২৪ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, খ শ্রেণিভুক্ত ৭ দোষী ছাত্রের ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি তারা ২০২৪ সালের পরীক্ষায়ও অংশগ্রহণ করতে পারবে না। যদি রেজিস্ট্রেশন মেয়াদ থাকে তাহলে তারা ২০২৫ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে। গ শ্রেণিভুক্ত দোষী হয়েছে একজন ছাত্র। তার ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া ২০২৪ ও ২০২৫ সালের পরীক্ষায়ও অংশ নিতে পারবে না সে। রেজিস্ট্রেশন মেয়াদ থাকলে ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া