হিজলায় আওয়ামীলীগের আধিপাত্য নিয়ে দু’গ্রুপের সংর্ঘষ, আহত-৭
জানুয়ারি ১৬ ২০২৪, ১৭:৩২
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলায় আওয়ামীলীগের আধিপাত্য বিস্তার কে কেন্দ্র করে দু’গ্রুপের সংর্ঘষ সংবাদিক সহ উভয় পক্ষের ৭ জন গুরুতর আহত হয়।আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যেকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল সেবাচিম প্রেরন করা হয়।
আহতরা হলেন সালাউদ্দিন সিকদারের ছেলে মাসুদ সিকদার(২৪),জাহাঙ্গির দর্জির ছেলে আনিচ (৩০),এনায়েত হোসেন হাওলাদারের ছেলে আম্মান হাঃ (২৬),বরকত সিকদার (৩২) ও মৃত আবদুর রহমান হাওলাদারের ছেলে আলমগীর হাওলাদার (৫৫),সোলাইমান হাওলাদার (৫০),আলমগীর হাওলাদারের ছেলে সোয়েব হাওলাদার (১৮)।
জানাযায় স্থানীয় এম পি পংকজ নাথ অনুসারী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার ও সাম্মী আহমেদ এর অনুসারী হিরণ হাওলাদারের মধ্যে এ সংর্ঘষ। মঙ্গলবার বেলা অনুমানিক ১২ টার সময় উপজেলা রেমিডি মেডিকেল সার্ভিসেস বিতরে এ সংর্ঘষ হয়।সংর্ঘষের ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করে।
হামলার শিকার মাসুদ সিকদার জানায় রেমিডি মেডিকেল সার্ভিসে এক রোগীকে রক্তদান করার অবস্থায় আলমগীর হাওলাদার তার ভাই সোলাইমান হাওলাদার সহ কয়েকজন আমার উপর হামলা চালায়।তখন এ সংবাদ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের ছেলে আম্মান লোকজন নিয়ে আসলে তাদের উপর অতৎকিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী হাসপাতালের চিকিৎসাধীন জান্নাতের বাবা বেলায়েত চৌকিদার জানায় মাসুদ সিকদার তার মেয়ের রক্ত দেওয়া অবস্থায় ৫/৬ জন লোক এলোপাতাড়ী মারপিঠ শুরু করে।তখন তিনি তার এলাকার ইউপি সদস্য রুমা বেগমকে ফোন দিয়ে বিষয়টি জানায়।
এ ঘটনায় আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার জানায় গত সোমবার হিজলা সরকারী কলেজে বরজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিরন হাওলাদারের সাথে আমার লোকজনের বাকবিতন্ড হয়।তখন তারা হামলা করতে না পেরে আজকের এ হামলা।
এ বিষয়ে বরজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিরন হাওলাদার জানায় গত কলেজে এনায়েত হাওলাদারের লোকজন আমাদের অপমান করে।আজকের হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।ঘটনা শুনে হাসপাতালে এসে দেখেন দুই ভাই ও ভাতিজা গুরুতর আহত। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইর জানায় দুই গ্রুপের সংর্ঘষের সত্যতা স্কীকার করে বলেন এ সংবাদ শুনে তৎক্ষনিক হাসপাতালে গিয়েছি।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।









































