বরিশালে প্রতারক চক্রের ফাঁদ: নিঃস্ব জর্ডান প্রবাসী!

ডিসেম্বর ২৬ ২০২৩, ১৯:১১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর চকবাজার সড়ক চকবাজার শাখা রুপালী ব্যাংক থেকে টাকা উঠিয়ে রওয়ানা দিলে এক গ্রাহকের লক্ষাধীক টাকা স্বর্ণের চেইন,আংটি নিয়ে চম্পট দিয়েছে প্রতারক চক্র। এসময় জর্ডান প্রবাসী নারীর ডাক- চিৎকার দিলেও তার সাহায্যে কিংবা প্রতারকদের ধরতে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ করেছেন তিনি।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে দিকে এ ঘটনা ঘটে। জর্ডান প্রবাসী নারী ছদ্মনাম ছনিয়া (৩৫) নগরী ২৫ নং ওয়ার্ড রুপাতলী বটতলা এলাকায় ভাইয়ের বাসায় বেড়াতে আসেন। তিনি বলেন, রুপাতলী এলাকায় ভাইয়ের বাসায় বেড়াতে আসছেন। জরুরী টাকা প্রয়োজন ছিলো তার জন্য চকবাজার রুপালী ব্যাংক থেকে টাকা উত্তলন করেন। এসময় ব্যাংকের নিচে গাড়ীর জন্য দাঁড়ালে একটি প্রতারক চক্রের খপ্পরে পড়েন।

এসময় তার হাতে একটি বিস্কুটের প্যাকেট দিয়ে, নগদ আঠারো হাজার টাকা,স্বর্ণের চেইন, আংটি ও সাথে থাকা জরুরী কাগজপত্র প্রতারকরা নিয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে প্রতারক চক্রকে না দেখে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এবিষয়ে কোতয়ালী মডেল থানা অতিরিক্ত উপ পুলিশ কমিশন ফজলুর করিম বলেন, বিষয়টি শুনে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া