বাকেরগঞ্জে নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন
ডিসেম্বর ২১ ২০২৩, ২১:২৩
সোহেল রানা , বাকেরগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিকের পৌরসভার ৫নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ৫ নং ওয়ার্ডের ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন (সাবেক কাউন্সিলর) মরহুম আবদুর রশীদ হাওলাদার এর ভবনে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় আনুষ্ঠানিক ভাবে দোয়া মিলাদ ও মিষ্টি বিতরণের মাধ্যমে উদ্বোধন করা হয়।
নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশার-৬ (বাকেরগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (মশি) জোমাদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের (সাবেক সভাপতি) বাবু দিলিপ কুমার বিশ্বাস, ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মাহাবুবুর রহমান, বিক্রম চন্দ্র শীল (সদস্য সচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাকেরগঞ্জ উপজেলা শাখা) ছাত্রলীগ নেতা রায়হান হাওলাদার প্রমুখ।
Sohel









































