হিজলায় মোবাইল ও বস্ত্রবিতানের দোকানে দূর্ধষ চুরি
ডিসেম্বর ১৯ ২০২৩, ১৮:০১
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় থানা সংলগ্ন খুন্না বাজারে মোবাইল ও বস্ত্রবিতানের দোকানে দূর্ধষ চুরি সংঘঠিত হয়েছে। ১৮ ই ডিসেম্বর গভীর রাতে চালের টিন কেটে মোবাইল ও বস্ত্রবিতানের এ চুরি সংঘঠিত হয়।এতে নগদ টাকা সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। একইভাবে গত শনিবার দিবাগত গভীর রাতে থানার গেটে বাজারের চালার টিন কেটে একটি মুদি দোকানে চুরি হয়।
চোরচক্র নগদ টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। চুরি হওয়া দোকানের মালিকরা দোকান বন্ধ করে বাড়িতে যায়। সকালে দোকান খুলে টিনের চালা কাটা দেখে ।তখন নগদ টাকা মোবাইল ফোন ও অন্যন্যা মালামাল নিয়ে গেছে বলে জানায়। এছাড়াও বিভিন্ন হাট বাজাওে চুরি আতৎকে রয়েছে ব্যবসায়ীরা। পাহাড়াদার থাকার পরেও কিছুদিন পরপর বাজারের বিভিন্ন দোকানে চুরি হয়ে আসছে।
তাই গত বছর প্রশাসনের উদ্যেগে বাজার ব্যবসায়ীদের অর্থায়নে বিভিন্ন বাজারে সিসি ক্যামেরা বসানো হয়।তারপরেও চুরি হওয়ায় বাজার ব্যবসায়ীদের মধ্যে আতৎক বিরাজ করছে। বাজার কমিটির সহসভাপতি আবদুর রাজ্জাক সরদার জানায় বাজারে চুরি রোধে পাহাড়াদার ও সিসি ক্যামেরা বসানো হয়েছে।এখনো চুরি হচ্ছে,তাই চুরি রোধে বিষয়টি থানায় অবহিত করা হয়েছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইর জানায় চুরির ঘটনায় বাজার কমিটির সাথে আলোচনা হয়েছে।চোর চক্রকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









































