বরিশালে কর্মরত সাংবাদিকদের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডিসেম্বর ১৫ ২০২৩, ১৪:৫৬
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে কর্মরত সাংবাদিকদের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বরিশাল পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার দুটি টিম অংশ নেয়।
খেলায় প্রিন্ট মিডিয়াকে হারিয়ে জয়লাভ করেছে ইলেকট্রনিক মিডিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাজাহান ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।









































