বরিশালে মামলা দিয়ে শিক্ষার্থীদের হয়রানীর অভিযোগ
ডিসেম্বর ১৩ ২০২৩, ২২:২২
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের দক্ষিণ হিজলতলা কারিমিয়া কিরাতুল কোরআন মাদ্রাসার শিক্ষক মো: আল আমিন কতৃক ৩নং ওয়ার্ড হিজলতলা এলাকার চার শিক্ষার্থীকে আসামী করে মিথ্যা ও হয়রানী মূলক মামলা করার অভিযোগ পাওয়া গেছে।
গত ৮ ডিসেম্বর বন্দর থানায় এই মামলাটি করেন (বাদী) আলআমিন। শিক্ষার্থীরা (বিবাদী) হলেন হিজলতলা এলাকার শহিদ হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার, হেমায়েত গাজীর ছেলে সায়েম গাজী, নাসির হাওলাদার এর ছেলে রমজান হাওলাদার, ও লিটন হাওলাদার এর ছেলে রিফাত হাওলাদার। শিক্ষার্থীদের অভিভাবকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন- আলআমিন পেশায় শিক্ষক হলেও এলাকায় প্রাইভেট পড়ানোর নাম করে একটি মেয়ের সাথে তার অবৈধ্য প্রেমের সম্পর্ক থাকায় বিষয়টি এলাকায় জানাজানি হয়।
কিছু শিক্ষার্থীরাও তা জানতে পারলে আলআমিন ঘটনাটি যাতে আর বেশি দুর জানাজানি না হয় তাই আগে-বাগেই ঘায়েল করতে এলাকার স্কুল শিক্ষার্থীদের বিরুদ্বে এমন মিথ্যা ও হয়রানী মূলক মামলা দায়ের করেন। অপর এক অভিভাবক বলেন- শিক্ষক আলআমিন সায়েমের ছোট ভাই কাইউম’কে প্রাইভেট পড়ালেও মিথ্যা মামলার হাত থেকে সায়েম গাজী রক্ষা পায়নি। শিক্ষার্থীদের অভিভাবকরা দাবী করেন- মিথ্যা ও হয়রানী মূলক মামলার ফলে তাদের সন্তানদের শিক্ষা জীবন ঝুকিঁর মধ্যে।
ওরা ভয়ে এলাকা ছাড়া (বক্তব্য সংরক্ষন করা আছে)। আমরা চাই প্রশাসন যেন সুষ্ঠ তদন্তের মাধ্যমে ঘটনাটি যাচাই-বাছাই করে আমাদের সন্তানদেরকে যেন মিথ্যা ও হয়রানী মূলক মামলা থেকে মুক্তি দিয়ে আমাদের কোলে ফিরিয়ে দেন। এদিকে মামলার বাদী আল আমিন জানান, ভাই আপনারা ঘটনাস্থলে এসে একটু যাচাই-বাছাই করলেই মূল ঘটনা যানতে পারবেন। আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি ? এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তার এসআই অতনু দে রনি’র সাথে কথা হলে তিনি গণমাধ্যম’কে জানান- মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আমরা রিপোর্ট দিবো।









































