বরিশালে ৬ কেজি গাঁজা সহ একজন আটক

ডিসেম্বর ১১ ২০২৩, ১৭:৫৬

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ৩নং ওয়ার্ড গাওয়ারসার এলাকায় রাহাত খান এর বাড়ির সম্মুখে পাকা রাস্তায় অবস্থান করা কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে।

সোমবার ১১ ডিসেম্বর সকাল সোয়া ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাবহনকারী মোঃ রমজান আলী (৫৪)কে অটক করে এসময় তার কাছ থেকে তিনকেজি গাঁজা উদ্ধার করা হয়।

মোঃ রমজান আলী বি-বাড়িয়া জেলার কুইয়াপানিয়া, কসবা থানা এলাকার মৃত্যুঃ জাহেদ মিয়ার ছেলে।

আজ সোমবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কার্যলয় থেকে এক মেইল বার্তায় তথ্য পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন।এব্যাপারে আটক মোঃ রমজানের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়ে বলে জানায়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া