বরিশালে জেলা ছাত্রদলের মশাল মিছিল
ডিসেম্বর ০৭ ২০২৩, ১৪:৫২
নিজস্ব প্রতিবেদক ॥ রাষ্ট্রযন্ত্র এবং তাদের পেশীশক্তির সাড়াশি অভিযান, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা, অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১০ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে নগরীতে মশাল মিছিল।
বুধবার রাতে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জি: মো: মাহফুজুল আলম মিঠুর নেতৃত্বে বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডসহ বিভিন্ন স্থানে মশাল মিছিল বের করা হয়।









































