বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতি, ১১ জেলেকে মারধর করে রসদ সামগ্রী লুট

নভেম্বর ২৭ ২০২৩, ১৮:১২

পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি: গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করে কুলে ফিরে আসার পথে এফবি রুনু নামে একটি মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই ট্রলারে থাকা ১১জন জেলেকে পিটিয়ে গুরুতর আহত করে প্রায় ৫ লাখ টাকার মাছ ও ৪ লাখ টাকার জাল লুটে নিয়ে যায়। সোমবার (২৬ নভে¤¦র) দুপুরে ফিরে আসা জেলেরা এ তথ্য জানান। এর আগে রোববার (২৫ নভে¤¦র) রাত সাড়ে ৯টার দিকে গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। আহত জেলেদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলায়।

এফবি রুনু ট্রলারের মালিক কালাম খান বলেন, গত ২১ নভে¤¦র পাথরঘাটা থেকে গভীর বঙ্গোপসাগরে ১১ জেলেসহ ট্রলারটি পাঠাই। মাছ শিকার করে রোববার কুলে আসার পথে রাত সাড়ে ৯টার দিকে ২২ থেকে ২৫ জনের একটি সঙ্গবদ্ধ জলদস্যু বাহিনী নোঙর করা ট্রলারে উঠে প্রথমে মুক্তিপণ চায়। পরে টাকা দিতে অস¦ীকৃতি জানালে ট্রলারে থাকা ১১ জেলেকে মারধর করে প্রায় ৫ লাখ টাকার ইলিশ মাছ ও ৪ লাখ টাকার জাল লুটে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ফিরে আসা জেলেদের প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। এ বিষয় পাথরঘাটা থানায় লিখিতভাবে জানানো হয়েছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জলদস্যূতা ৯ লাখ টাকার মাছ ও জাল লুটে নিয়ে জেলেদের মারধর করে পাঠিয়ে দেয়। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এ বিষয়টি লিখিত দেয়া হয়েছে। তদন্ত কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া