হিজলায় বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নভেম্বর ২৬ ২০২৩, ১৯:৫৯

হিজলা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল- ৪ হিজলা মেহেন্দীগঞ্জ আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ কে দলীয় নৌকা মার্কার নমিনেশন দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল ৪ টার সময় ড. শাম্মী আহমেদ কে জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দেওয়ার সংবাদ পাওয়ার পরেই উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়।

দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়।মিছিল খুন্না বাজার থানা সংলগ্ন হয়ে উপজেলা সদর পরিষদ,টেকের বাজার প্রদক্ষিন করেন।তখন সেখানে উপস্তিত নেতাকর্র্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

আনন্দ মিছিলে অংশগ্রহন করেন বরিশাল জেলা পরিষদের সদস্য পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নজরুল ইসলাম মিলন,মাষ্টার ইসমাইল হোসেন, আবদুল লতিফ খান,যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার,সাংগঠনিক সম্পাদক কাজী কামরুজ্জামান সাইলু,উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু,উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা ইসলাম তুহিন,যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদার,স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কামরুল ইসলাম রায়হান,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ তানভীর মীর সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া