নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: চরমোনাই পির

নভেম্বর ২৩ ২০২৩, ১৯:৩৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমীর ও চরমোনাই পির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম আজ বৃহস্পতিবার দুপুরে চরমোনাই ময়দানে এক সমাবেশে এ ঘোষণা দেন।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২০১৪ আর ১৮ সালে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। এই নির্বাচনও সুষ্ঠু হবে না। দেশবাসীর প্রতি আহবান জানিয়ে চরমোনাই পির বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না। আজ অপরাহ্নে চরমোনাই ময়দানে বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন রেজাউল করিম।

উদ্বোধনী বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে। অর্থনৈতিক সংকট আজ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। এই সংকটের জন‌্য দায়ী আওয়ামী লীগ সরকার।নেতা-কমী‌দের উদ্দে‌শে তিনি ব‌লেন, নিবাচনী প‌রি‌বেশ শান্তিপূর্ণ হ‌লে হাতপাখার প‌ক্ষে ঝা‌পি‌য়ে পড়‌তে হ‌বে।

ওলামা সম্মেলনে আরও বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এবং যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম উল্লেখযোগ্য। শুক্রবার সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ এবং শনিবার সকাল ৮টায় মাহ‌ফি‌ল আখেরি মোনাজাতে শেষ হবে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া