বরিশালে ছাত্রদলের ঝটিকা মিছিল

নভেম্বর ১১ ২০২৩, ১৩:৪৩

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশালে যুগপৎ আন্দোলনের ধারায় ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের লক্ষে ও দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি কেন্দ্রীয় যুগ্ম- মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার সহ সকল রাজবন্দির এবং একদফার দাবী আদায়ের আন্দোলন আগামীকাল থেকে দেশব্যাপি ডাকা ৪৮ ঘন্টার অবরোধ সফল করার লক্ষে মহানগর ছাত্রদল নগরীতে এক ঝটিকা মিছিল করে।

শনিবার সকালে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে মহানগর ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক ও মহানগর ছাত্রদল সহ সভাপতি মুসফিকুর রহমান অভির নেতৃত্বে ছাত্রদলের নেতা কর্মীরা এই ঝটিকা মিছিল বেড় করে মিছিল পরবর্তী সময়ে বটতলা সড়কে গিয়ে শেষ করে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া