নগরীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
নভেম্বর ০৯ ২০২৩, ২০:০৬
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় পারিবারিক ও অর্থনৈতিক সংকটে এক ফ্লেক্সিলোড ব্যাবসায়ীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া যায়। গত মঙ্গলবার (৭ নভেম্বর) রাত নয়টায় ঘটনাটি ঘটে।
নগরীর ৯নং ওয়ার্ডস্থ লঞ্চঘাট এলাকার লঞ্চ মালিক সমিতির ভবনের সামনে দীর্ঘদিন ধরে ফ্লেক্সিলোডের ব্যবসা করে আসছিলেন। নিহত ব্যবসায়ী হলেন, সোনা মিয়ার পোল এলাকার বাসিন্দা মৃত্যু আঃ রাজ্জাক হোসেনের ছেলে রিয়াজুল ইসলাম মুকুল (৪৫)। স্থানীয়রা জানান গত মঙ্গলবার রাতে লঞ্চ মালিক সমিতির ভবনের দুই তলায় ফ্যানের হুকের সাথে ঝুলতে দেখে সংশ্লিষ্ট থানায় জানায়।
স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনা স্থানে এসে ঝুলন্ত লাশটি নামিয়ে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন। স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, বিষয়ে স্থানীয় ভাবে শুনে ঘটনা স্থানে গিয়ে লাশটি নামিয়ে সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আত্মহত্যার ঘটনায় কেউ অভিযোগ বা মামলা দায়ের করেননি।
তবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনা স্থানে পুলিশ পাঠিনে হয়েছে। লাশটি উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









































