বরিশালে নাশকতার মামলায় সাবেক এমপিসহ চারজনের জামিন

নভেম্বর ০৯ ২০২৩, ১৭:২৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতারের পর কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুলসহ চারজনকে জামিন দিয়েছে সিনিয়র জেলা জজ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বরিশালের সিনিয়র ও জেলা দায়রা জজ কেএম রাসেদুজ্জামান রাজা’র আদালতে রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়াদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শুনানী শেষে শিরিন ও বাবুলসহ চারজনের জামিনের আবেদন মঞ্জুর করেন। অপর দুইজন হলেন বরিশাল আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর ভাই কাজী ফিরোজ আলম ও সাকলাইন মোস্তাক।

আদালতে রাজনৈতিক মামলার আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদ হোসেন, নাজিম উদ্দিন আহমেদ পান্না, হুমাউন কবীর মাসুদসহ অন্যান্যরা। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজু। উল্লেখ্য, অবরোধের পক্ষে মিছিল করার প্রস্তুতিকালে গত ১ নভেম্বর সকালে পুলিশ নগরীর সিএন্ডবি সড়ক থেকে ওই চারজনকে গ্রেফতার করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া