আমতলীতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা

নভেম্বর ০৫ ২০২৩, ২০:৪৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির দ্বিতীয় দফায় ডাকা দু’দিনের অবরোধ কমসূচির প্রথমদিনে বরগুনার আমতলীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ পালনের চেষ্টা করেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পরে পালিয়ে যান তারা।

রোববার (৫ নভেম্বর) বিকেলে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে এ অবরোধ কমসূচি পালনের চেষ্টা করেন তারা। এ সময় মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু সময়ে মধ্যে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মহাসড়ক ছেড়ে চলে যান অবরোধকারীরা।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকাওয়াত হোসেন তপু বলেন, ওই আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা যান চলাচলে বিঘ্ন সৃষ্টির চেষ্টা চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা সড়ক ছেড়ে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া