বামনায় ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক গ্রেপ্তার

অক্টোবর ৩১ ২০২৩, ১২:০৬

বামনা (বরগুন) সংবাদদাতা : বরগুনার বামনা উপজেলা বামনা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ কামাল হোসেন (৩৫) কে গতকাল রবিবার রাতে উপজেলা সদরের গাজী বাড়ী পুলের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। কামাল উপজেলার বামনা সদর ইউনিয়নের চাড়াখালী সোনাখালী গ্রামের আঃ মোসলেম হাওলাদারের পুত্র। বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম জানান নাশকতা পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া