বাবুগঞ্জে জেলেদের মাঝে চাল বিতরণ 

অক্টোবর ২৩ ২০২৩, ১৭:১৭

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৩২৭ জন জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২২ দিন মাছ ধরা থেকে বিরত রাখতে এ চাল বিতরণ করা হয়।
 রোববার সকালে উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান। এসময় ৩২৭ জন জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ হয়।
 চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ তারিকুল ইসলাম, সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসাঃ শাহিনা রহমান, ইউপি সদস্য মোঃ শাহ আলম হাওলাদার, মোঃ শাহ আলম মোল্লা, মোঃ মজিবুর রহমান প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া