বার্তা২৪.কমে নিয়োগ পেলেন এস এল টি তুহিন
অক্টোবর ২১ ২০২৩, ১৭:৩২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: : দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল বার্তা২৪ ডটম’র স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন এস এল টি তুহিন শনিবার (২১ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির এজিএম, এইচআর এডমিন সুলতানা জাহান স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে ১১৫ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, লেভেল ১২, বাংলামোটর বার্তা২৪ ডটম’র নিজস্ব ভবনে দিনব্যাপি নিউজ সংক্রান্ত প্রশিক্ষণ শেষে তার হাতে নিয়োগপত্র ও আইর্ডি কার্ড সহ সংবাদ সংগ্রহের সরঞ্জাম তুলে দেন বার্তা প্রধান মনসুরা চামিলি ।
এ সময় বার্তা২৪ ডটম’র পরিবার বার্তা বিভাগ, অনলাইন ও মাল্টিমিডিয়ার কর্মকর্তারা। দেশের করেসপন্ডেন্ট, ব্যুরো চিফ ও ক্যাম্প্যাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এডমিন সুলতানা জাহান বলেন, আপনাদের ওপর অনেক বড় দায়িত্ব। আশা করি, সেই দায়িত্ব পালনে যোগ্যতা ও নিষ্ঠার প্রমাণ দেবেন। কেননা, আমি মনে করি,আপনারা অনেক মেধাবী ও চৌকষ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সত্যকে তুলে ধরতে হবে। সেইসঙ্গে বার্তা২৪ ডটম’রকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।
এসএলটি তুহিন সরকারি ব্রজমোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন। তার লেখনিতে সৃষ্টিশীলতা, প্রগতিশীল এবং মানবিকতা থাকায় সবার মাঝে বিদগ্ধ আত্মার খোরাক জোগায়। সমাজ বদলে তার নিরব ভূমিকা প্রশংসনীয়। ২০১৬ সালের শুরুর দিকে বরিশালের স্থানীয় দৈনিক দখিনের মুখ স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন।
কাজের ধারাবাহিকতায় দৈনিক আজকের বার্তায় স্টাফ রিপোর্টার, দৈনিক দক্ষিণাঞ্চলে সিনিয়র স্টাফ রিপোর্টার, জনপ্রিয় নিউজ পোর্টাল কর্পোরেটসংবাদ, একুশে সংবাদ, বাংলা এফএম, নিউজজি, আঞ্চলিক অনলাইন পোর্টাল আমাদের বরিশাল ডটকম, বরিশাল ক্রাইম নিউজ,বরিশাল টাইমস, বিডি ক্রাইম,দৈনিক ভোরের আকাশ, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার বরিশাল ব্যুরোও বর্তমানে দৈনিক আমাদের সময় , The Daily People’s Life ও বাংলাদেশ টেলিভিশন বিটিভি,র বরিশাল অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত আছেন।
পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়ে এস এল টি তুহিন বলেন, আমাকে প্রতিদ্বন্দ্বী মনে না করে সহকর্মী ভেবে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকতা এক মহান পেশা। এই পেশাকে সঠিকভাবে লালন করতে হলে সততাও আদর্শকে ঠিক রাখতে হবে তবেই সফলতা আসবে। সকলের কাছে দোয়া প্রর্থনা করছি ।









































