বরিশালে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সভা
অক্টোবর ০৩ ২০২৩, ১৯:১৪
নিজস্ব প্রতিবেদক
বরিশালে জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক গৌতম বাড়ৈ, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, বাকেরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ লোকমান হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানসহ জেলা কমিটির সদস্য বৃন্দ। শুরুতে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসক শহিদুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে আমাদের করনীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।









































