গৌরনদীতে শতাধিক প্রবীনরা পেলো বিনামূল্যে চিকিৎসা সেবা

অক্টোবর ০১ ২০২৩, ১৯:১১

গৌরনদী  প্রতিনিধি ॥ আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন উপলক্ষে রোববার দিনব্যাপী বরিশালের গৌরনদী উপজেলার পন্ডিত জয়নুদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে শতাধিক প্রবীনদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, আলোচনা সভা, প্রবীণদের নিয়ে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সরিকল নিরালা মঞ্জিল প্রাঙ্গণে ফাউন্ডেশনের সভাপতি কবি স. ম জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধণ করেন আগরপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম দুররানী। প্রধান অতিথি ছিলেন কবিতার ছোটকাগজ ‘অরুণিম’র সম্পাদক মুস্তফা হাবীব। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন-অর রশিদ, আবদুল মান্নান ফকির, কৃষ্ণবন্ধু দাস, স্বর্ণ কুমার কর্মকার প্রমুখ। একইদিন সকালে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র নেতৃত্বে প্রবীনদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া