বরিশাল বিশ্ববিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৬ ২০২৩, ১৯:৫৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের আয়োজনে ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শেরে বাংলা হলের টিভি রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জানা যায়, এদিন প্রথমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হযরত মুহম্মদ (স.) এর কর্মময় জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সাড়ে ১১টায় একই স্থানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার জীবনীর ওপর আলাদা কুইজ টেস্ট অনুষ্ঠিত হয়। আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়াসহ হলের অন্যান্য আবাসিক শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া