বরিশাল বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা

সেপ্টেম্বর ২০ ২০২৩, ২০:০২

শামীম আহমেদ ॥ শেখ হাসিনার অবৈধ সরকারের পতনের এক দফা দাবী আদায়ের লক্ষে আগামী ২৩ই সেপ্টেম্বর বরিশাল সহ বিভাগীয় জনসমূদ্র রোডমার্চ সফল করার জন্য পৃথকভাবে বরিশাল মহানগর বিএনপি এবং বরিশাল জেলা দক্ষিণ যুবদল এক জরুরী প্রস্ততি সভা করেছে। বুধবার সন্ধায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে নিজ নিজ কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় প্রস্তুতি সভায় রোডমার্চের বরিশালের সভা সফল করার লক্ষে এসময় প্রস্তাবিত বক্তব্য রাখেন,যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার,যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ,যুগ্ম আহবায়ক আলহাজ্ব কে এম শহিদউল্লাহ,মহানগর বিএনপি বিএনপি সদস্য অঅ.ন.ম সাইফুল ইসলাম আজিম,নুরুল আলম ফরিদ,মঞ্জুরুল ইসলাম জিসান, বদিউল আলম টোলন,জাহিদুর রহমান রিপন,এ্যাড. সোরায়ার হোসাইন, আফরোজা খানম নাসরিন সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

অপরদিকে দলীয় কার্যলয়ের তৃতিয় তলায় একই কর্মসূচি সফল করার জন্য বরিশাল জেলা দক্ষিণ যুবদলের আয়োজনে এক প্রস্তুতি সভা করে। জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি সদ্য কারাগার মুক্ত মামুন রেজা খানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় রোর্ডমার্চকে সফল করার জন্য যুবদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহবান জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন নান্নু।

এখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় যুবদলের সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. এইচ.এম তছলিম উদ্দিন।

বিশেষ বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় যুবদলের সহ-সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, এসময় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, জেলা যুবদল সহ-সভাপতি নুরুল ইসলাম নাহিদ সহ বিভিন্ন উপজেলার যুবদল নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া