বরিশালে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতার আলোচনা সভা

সেপ্টেম্বর ১৬ ২০২৩, ১২:৫১

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগীয় পর্যায়ে অপরাজিতাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে নগরীর ইউরো কনভেনশন হল রুমে বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড.তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এম এ জলীল,পিরোজপুর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী জানান বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া