বরিশালে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

আগস্ট ৩০ ২০২৩, ১৪:২২

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুরে নিখোঁজের তিনদিন পরে মেহেদী হাসান বেপারী নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে উজিরপুর থানা পুলিশ।

নিহত যুবক উপজেলার ওটরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মশাং গ্রামের কাসেম বেপারীর পুত্র। আজ ৩০ আগষ্ট সকালে উপজেলার মশাং মাধ্যমিক বিদ্যালয়ের পুর্বদিকে পরিত্যক্ত স্থানে লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্বার করে।

উজিরপুর থানার এস আই শফিকুল ইসলাম জানান, মৃতদেহের বিভিন্ন স্থান নাক গলা অন্ডকোষে আঘাতের চিহ্ন দেখে অনুমান করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছি। এদিকে ক্ষতবিক্ষত লাশ দেখে সাধারনের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া