বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

আগস্ট ৩০ ২০২৩, ১২:৫৮

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক ছাত্রীর র‌্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে ৭ সাংবাদিকের উপর চিকিৎসকদের হামলা বিচারের দাবিতে আজ বুধবার বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ সামাবেশ ও মানববন্ধন করেছেন বরিশালের সর্বস্তরের সাংবাদিকরা।

সংগঠনের সভাপতি স্বপন খন্দকার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল রির্পোটাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারন সম্পাদক মিথুন সাহা, মেট্টোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, সময় টিভির বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুসহ অন্যন্যরা। বক্তারা হামলার ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। না হলে কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারী দেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া