বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ

আগস্ট ২৬ ২০২৩, ২৩:৪৪

বরিশালে চ্যানেল টোয়েন্টিফোরের কাওছার হোসেন রানা, এশিয়ান টেলিভিশনের ফিরোজ মোস্তফা, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের মুশফিক সৌরভ, সময় টেলিভিশনের শাকিল মাহমুদ সহ ৭ জনের ওপর শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষের নেতৃত্বে চিকিৎসকদের হামলা।

এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া