বরিশালের চরকাউয়া শিশুকে বলাৎকারের অভিযোগ
আগস্ট ২৫ ২০২৩, ২০:০৮
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সাতানি গ্রামের আট বছরের এক ছেলেকে দুই দফায় বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী চাচা নিজাম উদ্দিনের বিরুদ্ধে। বর্তমানে ওই শিশুকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার সকালে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। পাশাপাশি ভূক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করতো। অর্থাভাবে শিক্ষাকার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ওই শিশুর মা। নির্যাতিত ওই শিশু জানায়, মঙ্গলবার সকালে আমাকে নিজাম কাকা পাশবিক নির্যাতন করে। ওইদিন সন্ধ্যায় ভাত খাওয়ানোর কথা বলে আবার কৌশলে তার ঘরে নিয়ে যায়। তখন চিৎকার দিয়ে দৌঁড় দেওয়ার চেষ্টা করলে আমার এক হাত ও মুখ চেঁপে ধরে নির্যাতন করে। বিষয়টি কাউকে জানালে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
তবে অভিযোগ উঠেছে ছেলের চাচা জালাল গাজী ও লিটুসহ স্থানীয় একটি চক্র ঘটনাটি ধামাপাচা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই ঘটনায় অভিযুক্ত নিজাম উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভভ হয়নি।
বিষয়টি নিয়ে বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটু তালুকদার এর সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি স্থানীয়দের কাছে এবং ছেলের বাবার কাছে শুনেছি। তবে ছেলেটির সাথে যে কাজ করা হয়েছে তা খুবই খারাব। তবে ঘটনাটি সত্য বা মিথ্য কিনা সেটা দেখবেন প্রশাসন। তিনি আরো বলেন, ঘটনাটি সত্য হলে অপরাধীর কঠোর শাস্তি দেওয়া হোক এটা আমার দাবি।









































