পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেল শিক্ষার্থী
আগস্ট ১৭ ২০২৩, ২০:৫২
রিপন রানা বরিশাল// বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার এ এস আই মোসম্মৎ নাজমিনের অক্লান্ত পরিশ্রমে। হারিয়ে যাওয়া স্মার্টফোন ফিরে পেলেন কলেজ পড়ুয়া শিক্ষার্থী।
শিক্ষার্থী খাদিজা আক্তার বলেন, গত বছরের (২২জানুয়ারী) আমি বাসা থেকে রিক্সা করে নতুন বাজার এলাকা থেকে কলেজে যাওয়ার পথে স্মার্টফোনটি হারিয়ে যায়। আমি অনেক খোঁজাখুঁজি করি কিন্তু মোবাইল ফোনটি আর পাওয়া যায় নি।
পরবর্তীতে আমার পরিবারের সাথে আলাপ আলোচনা করে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় একটি জিডি দায়ের করি। আজ কোতয়ালী মডেল থানার পুলিশ এ এস আই মোসম্মৎ নাজমিন আপা ফোন করে বলেন হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার হয়েছে।
আমি থানায় উপস্থিত হইয়া হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি বুঝিয়ে নেই। আমি এই মোবাইল ফোনের আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু কোতোয়ালি থানার এ এস আই নাজমিন আপা’র অক্লান্ত পরিশ্রমে হারিয়ে যাওয়া স্মার্টফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
এবিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আগের চেয়ে বর্তমানে পুলিশ বাহিনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ে অনেক বিষয়ে সফলতা পেয়েছে।
যে কোনো ধরনের অপরাধ দমন ও মানুষের আইনি সেবা প্রদানে সর্বদা সোচ্চার রয়েছে পুলিশ। এই মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে থাকি।









































