ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক পুলিশ কর্মকর্তা জীবন মাহমুদ

নভেম্বর ১০ ২০২২, ২১:৫৬

মোঃ নুর নবী, বোরহানউদ্দিন প্রতিনিধি: সাম্প্রতিক ঘটে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া , ক্ষতিগ্রস্ত মসজিদ পুনঃ নির্মাণ ,অসহায়দের নতুন ঘর তৈরি , প্রতিবন্ধী যুবককে হুইল চেয়ার প্রদান করা  , ছিন্নমূল  শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এই মানবিক পুলিশ কর্মকর্তা ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর)  সকাল ১০ ঘটিকায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দফাদার বাড়ির জামে মসজিদের ঈদগাহ মাঠে  সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত বড়মানিকা ইউনিয়নের স্বরাজগঞ্জ মাছ ঘাটের মসজিদ পুনঃ নির্মাণ করা , সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত   ১০টি  পরিবারের মাঝে  ১০ বান টিন,  প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার, নতুন তিনটি ঘর নির্মাণ  ও ১০০ জন শীতার্ত  পরিবারের মাঝে কম্বল বিতরণ ও তিন জনকে নগদ  ১০০০ টাকা করে মোট ৩০০০ (তিন হাজার) টাকা প্রদান করা হয় ৷
এই সময় উপস্থিত ছিলেন ,  মির্জাকালু ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও মোঃ নুরনবী   ,মনিরাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম শাহিন, ফজলে রাব্বি মিথুন, মাওলানা মোঃ আব্বাস  সহ অনেক গণমাধ্যম কর্মীগণ ।
উল্লেখিত বিষয় নিয়ে  জীবন মাহমুদ এর কাছে জানতে চাইলে তিনি জানান- ছোট বেলায় থেকে আমি মানুষের বিপদ আপদে দৌড়ে যেতাম। এটা আমার কাছে ভালো লাগতো, বর্তমানে আমি একজন বাংলাদেশ পুলিশ,  আমি চাকরি থেকে যেই বেতন পাই তার তিন ভাগের এক ভাগ সমাজের অসহায় দুস্থ মানুষের পিছনে খরচ করি। ইনশাআল্লাহ এই পর্যন্ত অসহায় প্রতিবন্ধীদের চলাচলের জন্য ১০০টি হুইল চেয়ার দিয়েছে। এই জন্য যারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে তাদেরকে আপনাদের লেখনির মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা আছে,  এতিমদের জন্য কাজ করবো।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও