প্রতিবন্ধী অসহায় অরুন কুমারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

আগস্ট ১০ ২০২৩, ২০:৫৭

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর প্রানকেন্দ্রে সদর রোড শ্রী শ্রী তালতলা কালী বাড়ি মন্দিরের দাতা ও জমরি মালিক এবং পুরোহিত স্বর্গীয় বিল্ব মঙ্গল চত্রুবর্তীর (ঠাকুর) এর একমাত্র প্রতিবন্ধী পুত্র অরুন কুমার চক্রবতী পাঁ ভেঙ্গে অসুস্থ হয়ে মন্দিরে আছেন।

বিষয়টি তাৎক্ষণিক ভাবে জানতে পেরে বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীর নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন এবং তার সার্বিক খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর মোঃ তরিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। অরুন কুমার চক্রবতীর পরিবার এক সময়ের বিত্তশালী থাকলেও আজ তাদের কিছুই নেই।

তার পরিবারের কেউ বাংলাদেশে থাকেনা শোনা যায় তার পরিবারের কিছু সদস্য ভারতে থাকে কিন্তু তার সাথে কোন যোগাযোগ নেই। তালতলা কালী বাড়ি মন্দিরের দাতা ছেলে হওয়ার সেখানকার সেবাইতরা তাকে দেখাশোনা করে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া