বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
আগস্ট ১০ ২০২৩, ১৯:৫৭
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে র্টুনামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি জামিল হাসান।









































