জিপিএ-৫ পেলেও কলেজে ভর্তি নিয়ে অনিশ্চিয়তায় সাইদুল

আগস্ট ০৩ ২০২৩, ১৯:০৬

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হতদরিদ্র পরিবারের সন্তান সাইদুল সরদার এসএসসিতে জিপিএ-৫ পেলেও কলেজে ভর্তি নিয়ে অনিশ্চিতায় পড়েছেন। ভর্তির জন্য যে কয়দিন রয়েছে ততদিনে অন্যের জমিতে কাজ করে বা টিউশনি করে ভর্তির টাকা আয় করতে পারবে না। ছাইদুলের পরিবার বিত্তবানদের প্রতি সহায়তার জন্য অনুরোধ করেছেন।

এই শিক্ষার্থী উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা বাবুল সরদার দিনমজুর। বড় ভাই শাওন সরদার বিএ শ্রেণীতে অধ্যায়নরত। একটি কোম্পানীতে কাজ করে নিজের লেখাপড়ার খরচ সংগ্রহ করেন তিনি।

সাইদুল জানান, অষ্টম শ্রেণী থেকেই আমি বাবার সাথে অন্যের জমিতে কাজ করে সংসারের সহায়তা করতাম। এখনো করি। পাশাপাশি এলাকায় টিউশনি করেই লেখাপড়ার খরচ জোগাড় করেছি। পরীক্ষায় ভালো ফলাফল করলেও এখন ভর্তির টাকা নেই। যে কারনে কলেজে ভর্তি হতে পারবো কিনা তা নিয়ে সংশয়ে আছি।

সাইদুল সরদারের পিতা বাবুল সরদার বলেন, আমার যা আয় তাতে ছেলেকে কলেজে ভর্তি করা অসম্ভব। তবে আমার ইচ্ছা আয়ে ছেলে ভালো লেখাপড়া করে বড় হবে। কিন্তু এখন যে অবস্থা তাতে তার কলেজে ভর্তি হওয়া হবে কিনা জানি না।

সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক বলেন, সাইদুল মেধাবী ছাত্র। স্কুলে আমরা তাকে বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থা করেছি। গরীব পরিবারের সন্তান হয়েও ভালো রেজাল্ট করে এখন অর্থের অভাবে ভালো কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পরেছে তার।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া