পুলিশ দেখে ঘুষের টাকা গিলে ফেললেন কর্মকর্তা, এরপর…

জুলাই ২৫ ২০২৩, ১২:০২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের মধ্য প্রদেশের কাতনি অঞ্চলের রাজস্ব বিভাগের এক কর্মকর্তা দেশটির স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্টের (এসপি) একটি দলকে দেখে ঘুষের টাকা গিলে ফেলেছেন। দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ঘটেছে এ ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম পাটওয়ারি গজেন্দ্র সিং। স্থানীয় পুলিশ সুপার সঞ্জয় সাহু বলেন, কর্তৃপক্ষ ওই ব্যক্তির অফিসে ফাঁদ পাতে এবং তাকে ঘুষ হিসেবে পাঁচ হাজার রুপি দেওয়া হয়।

এ কর্মকর্তা জানান, বারখেদা গ্রামের এক ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করে যে গজেন্দ্র সিং তার কাছে ঘুষ দাবি করেছে। এরপরেই তারা এই ফাঁদ পাতে। সঞ্জয় সাহু বলেছন, ঘুষ নেওয়ার পর এসপি দলকে দেখে গজেন্দ্র সেই টাকা গিলে ফেলে।

এরপর থাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন গজেন্দ্র ভালো আছেন। পুলিশের এ কর্মকর্তা বলেছেন, এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও