আগৈলঝাড়ার রাজিহারে যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ
জুলাই ২৩ ২০২৩, ২০:২৮
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাসী কার্যক্রম ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যুবলীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ি পাঁচটি ইউনিয়নে শান্তি ও উন্নয়ন সমাবেশ এর অংশ হিসেবে রাজিহার ইউনিয়ন যুবলীগের আয়োজনে রবিবার বিকেলে বাশাইল নতুন ইউনিয়ন পরিষদ ভবনের মাঠে রাজিহার ইউনিয়ন যুবলীগের সভাপতি জগদীশ ভক্তর সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খায়ের এর সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ।
শান্তি ও উন্নয়ন সমাবেশ অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শুনীল কুমার বাড়ৈ, সহ-সভাপতি সাবেক উপাধ্যক্ষ এসএম হেমায়েত উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সাইদুল সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক রেমন ভূইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদারসহ রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরে কৃষ্ণ হালদার, সাধারণ সম্পাদক মুরাদ সিকদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ প্রমুখ।
শান্তি ও উন্নয়ন সমাবেশ বক্তারা জামাত-বিএনপিসহ স্বাধীনতা বিরোধীদের রাজপথে মোকাবেলায় কর্মীদের অতন্ত্র প্রহরী হিসেবে থাকার আহŸান জানিয়ে স্মার্ট বাংলাদেশ নির্মানে শেখ হাসিনাকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শান্তি ও উন্নয়ন সমাবেশ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ ছাড়াও রাজিহার ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীসহ সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।









































