তাজমহল দেখতে গিয়ে মার খেলেন পর্যটক

জুলাই ১৮ ২০২৩, ১৬:৩৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগ্রায় তাজমহল দেখতে যাওয়া এক পর্যটককে মারধর করেছে স্থানীয়রা। দিল্লি থেকে ওই পর্যটক তাজমহল দেখতে আগ্রা গিয়েছিলেন। কিন্তু তার গাড়ি একজন সাধুর ভক্তের গায়ে লাগে।

এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ভক্তের দল। গাড়ি থেকে নামিয়ে পর্যটককে লাঠি দিয়ে মারধর করতে থাকেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার এই ঘটনার ভিডিও টুইটারে ভাইরাল হয়ে পড়ে। পোস্টে গ্রাহকরা উত্তর প্রদেশ পুলিশকে ট্যাগ করলে তারা স্থানীয় পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এখন পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে। পুলিশ।

তাজমহল দেখতে প্রতিবছর দেশ-বিদেশের লাখ লাখ পর্যটক আগ্রা যান। সেখানে পর্যটকদের সঙ্গে এমন আচরণে সমালোচনার ঝড় উঠেছে। টুইটার ব্যবহারকারীরা জানান, ঘটনাটি ঘটেছে আগ্রার তাজগঞ্জে বাসাই চৌকি এলাকায় এই ঘটনা ঘটে।

পর্যটককে ধাওয়া দিলে পালিয়ে একটি মিষ্টির দোকানে আশ্রয় নেন তিনি। সেই দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পরে মারধরের ছবি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই পর্যটক বারবার ধাক্কা লাগার জন্য মাফ চাচ্ছিলেন, কিন্তু উপেক্ষা করে তাকে মারধর করে যাচ্ছিলেন হামলাকারীরা।

বাঁচতে ওই পর্যটক মিষ্টির দোকানে প্রবেশ করেন আর সেখানেই লাঠি দিয়ে মারধর করতে থাকে হামলাকারীরা। কয়েক মিনিট ধরে এই মারধর চলতে থাকে।টুইটারে এক পোস্টে পুলিশ জানায়, ঘটনাটি তারা গুরুত্ব সহকারে নিয়েছে এবং পাঁচজনকে গ্রেফতার করেছে। অন্যান্য হামলাকারীদেরও খোঁজা হচ্ছে।

সেই পোস্টে ব্যবহারকারীদের কেউ কেউ বলছেন, আটককৃতদেরও এভাবে পেটানো উচিত। কেউ আবার পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, `দারুণ কাজ আগ্রা পুলিশ, এজন্যই আমরা আপনাদের ওপর ভরসা করতে পারি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও