বরিশালে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র উদ্যোগে বৃক্ষরোপণ

জুলাই ০৬ ২০২৩, ১৮:৪৯

শামীম আহমেদ ॥ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির ঘোষিত পক্ষকালব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল জেলা কমিটি ও সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।

আজ (৬ই জুলাই) বৃস্পতিবার সদর উপজেলার ঐহিত্যবাহী চরমোনাই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় চত্ত্বরে ফলজ,বনজ ও ঔষাধি গাছের চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র বরিশাল জেলা কমিটির আহবায়ক গাজী শাহ রিয়াজুল কবীর, সদস্য সচিব ও বিসিসির কাউন্সিলর কোহিনুর বেগম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বেপারী ও চরমোনাই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন ।

এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র বরিশাল জেলা কমিটির সদস্য বিনয় ভূষন মন্ডল, শাহানাজ মিতা,পরিমল রায় অপু,বরিশাল রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ আরিফ সুমন সহ চরমোনাই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। এ সময় বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় বিদ্যালয় চত্বরে ফলজ,বনজ ও ঔষাধি গাছের চারা রোপণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া