আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধার সমাধি সৌধ নির্মাণ কাজে বাঁধা আ.লীগ নেতার নির্দেশে সমাধান

জুলাই ০৪ ২০২৩, ১৮:৩৫

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধার সমাধি সৌধ নির্মাণে ইউপি সদস্যর নির্দেশে তার লোকজন দিয়ে বাধা প্রদানের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা পরিবারের অভিযোগের পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নির্দেশে যুবলীগ সভাপতি সমাধী সৌধ নির্মাণের ব্যবস্থা গ্রহর করেছেন।

গৈলা ইউনিয়নের টেমার গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সিমলাই সমাধি নির্মাণ কাজে ইউপি সদস্যর নিরর্দেশে বাঁধা দিয়েছে স্থানীয় মামুন খান, সুমন খান, আমির সন্যামত,কালাচান সন্যামত ও তাদের লোকজন এমন অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামের বীর মুক্তিযোদ্ধা, সাবেক শিক্ষক ও প্রয়াত আওয়ামী লীগ নেতা পবিত্র কুমার সিমলাই ওরফে সখানাথ সিমলাই পরিবার সদস্যরা তাদের নিজস্ব জায়গায় প্রয়াত বাবার সমাধী সৌধ নির্মাণের জন্য সোমবার সকালে নির্মাণ কাজ শুরু করেন।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধার ছেলে ও উপজেলা যুবলীগ সহ-সভাপতি উত্তম সিমলাই জানান- তার মুক্তিযোদ্ধা পিতার স্মৃতি রক্ষায় তাঁর অন্তোস্টিক্রিয়ার স্থানে তাদের নিজস্ব জায়গায় সোমবার সমাধী সৌধ নির্মাণ করার কাজ শুরু করলে গৈলা ইউপি ৯নং ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম চান নির্দেশে স্থানীয় প্রভাবশালী ফজলুল রহমান খানের ছেলে মামুন খান, সুমন খান ও ওয়াজেদ সন্যামতের ছেলে আমির সন্যামত, কালাচান সন্যামত ও তাদের লোক জন তাতে বাধা দিয়ে নির্মাণ সামগ্রী তছনছ করে ফেলে দেয়।

উত্তম আরও বলেন, অভিযুক্তরা তাদের দেশ ছেড়ে ভারত চলে যেতে বলেন এবং জীবন নাশেরও হুমকিও দেয় তারা। সমাধী সৌধ নির্মাণে বাঁধা প্রদানের বিষয়টি মুক্তিযোদ্ধার পরিবার সদস্যরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনকে অবহিত করলে সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন তাৎক্ষনিক উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদকে ঘটনাস্থালে গিয়ে সমাধী সৌধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেন। যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে সমাধী সৌধ নির্মাণ করার প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহন করেছেন।

এ ব্যপারে অভিযুক্ত ফজলুল রহমান খান বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধার সমাদী নির্মাণে বাধা দেইনি। আমাদের চলাচলে জন্য আমরা একটু পথ রাখার কথা বলেছি। আমার ছেলেরা সমাধী নির্মাণের কোন মালামাল ফেলে দেয়নি। ইউপি সদস্য তরিকুল ইসলাম চান সাংবাদিকদের বলেন তার আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

আমি বীর মুক্তিযোদ্ধার সমাধী নির্মাণ কাজে কোন বাধা দেইনি বা কোন মালামাল ফেলার নির্দেশ দেইনি। আগৈলঝাড়ায় ৮শ টাকার কাঁচামরিচ এখন দেড়শ টাকা আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের ৬৫০ টাকা কমে এখন তা বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে।

গত শুক্রবার যে কাঁচামরিচের কেচি বিক্রি হয়েছিল ৮শটাকা কেজি দরে সেই মরিচ মঙ্গলবার বিক্রি হচ্ছে মাত্র দেড়শ টাকায়। বাজারের ব্যবসায়ি তুহিন হাওলাদার জানায়, আড়তে মরিচের আমদানী হওয়ায় দাম কমেছে। বিশেষ করে ভারত থেকে কাঁচা মরিচ আমদানী করায় তার প্রভাব পরেছে বাজারগুলোতে।

কাঁচা বাজার ব্যবসায়িরা আরও বলেন-ঈদের সময়ে ভারতের সাথে স্থল বন্দর বন্ধ থাকায় এবং অতি বৃস্টির কারণে স্থানীয়ভাবে মরিচের উৎপাদন কমে যাওয়ায় আড়ৎদাড়রা তাদের ইচ্ছেমত কাঁচামরিচের দাম বাড়িয়েছি। এখন তা স্বাভাবিক হয়ে আসছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায় বলেন, আগে ‘আগে প্রচন্ড খরতাপের কারণে মরিচের উৎপাদন কম হয়েছে আর এখন বৃষ্টির কারণে গাছে ফুল ও ফল নষ্ট হয়েছে।

কোথাও কোথাও জমিতে পানি ওঠায় মরিচ গাছ মরে গেছে তাই উৎপাদন কম হওয়ায় আড়ৎদাড়রা তাদের মতো করে দাম বাড়িয়েছিল। বাজার স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানী করায় এখন দাম কমেছে। কারণ এটা পচনশীল দ্রব্য তাই স্টক করার সুযোগ না থাকায় ক্রমান্বয়ে আরও দাম কমবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া