পালিয়ে থেকেও রক্ষা পাননি ১১ ওয়ারেন্টের আসামি রানা

জুন ২৬ ২০২৩, ১১:১৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরের ত্রিশ গোডাউন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১১টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রেজভী হোসেন রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
রেজভী হোসেন রানা দোয়ারিকা এলাকার মোবারক হোসেন মন্টুর ছেলে। রানা একটি ইটের ভাটার মালিক।

এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, অর্থ আত্মসাতের ঘটনায় গ্রেপ্তার মো. রেজভী হোসেন রানার বিরুদ্ধে একাধিক জাল-জালিয়াতির মামলা রয়েছে।

তার নামে ১১টি ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আর বেশ কয়েকটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় পাঁচটি সাজার ওয়ারেন্টও ছিল। এ কারণে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, নগরের ত্রিশ গোডাউন এলাকায় রানা একটি বৈঠকে বসছেন।

পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মূলত তিনি নিজের ইটের ভাটা বিক্রি করে এলাকা ছাড়তে চাইছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া