বকেয়া বেতন চাওয়ায় শিক্ষককে গুলি করলো ছাত্ররা!

জুন ২৩ ২০২৩, ১৮:১৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তিন বছর ধরে বকেয়া বেতন চেয়ে আসছেন, তাই রাগান্বিত হয়ে শিক্ষককে গুলি করেছে দুই ছাত্র। ভারতের মধ্যপ্রদেশে এমন ঘটনা ঘটেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (২১ জুন) মধ্যপ্রদেশের মোরেনা শহরের জহুরা সড়কে এ ঘটনা ঘটে। শিক্ষক গিরওয়ার সিং যে কোচিং সেন্টার পরিচালনা করেন, সেখানে গিয়ে তাকে ডাকেন ঘাতকরা।

কোচিং সেন্টার থেকে বের হয়ে কথাবার্তার এক পর্যায়ে হঠাৎই ওই শিক্ষকের পেটে গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুই ছাত্র। পুলিশ জানায়, জহুরা সড়কে কুলেন্দ্র কোচিং সেন্টার নামে একটি কোচিং সেন্টার রয়েছে শিক্ষক গিরওয়ার সিংয়ের।

সেখানে তিন বছর আগে দ্বাদশ শ্রেণিতে পরীক্ষার সময় পড়েছিলেন দুই অভিযুক্ত। সেসময়ের কিছু টাকা বকেয়া রয়ে যায়। আহত শিক্ষক মাঝেমধ্যে দুই ছাত্রকে বকেয়া বেতন পরিশোধের জন্য চাপ দিতেন। এতেই তারা শিক্ষক গিরওয়ার সিংয়ের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। অভিযুক্তরা সিদ্ধান্ত নেয় শিক্ষকের উপর হামলা করবে। পরিকল্পনা অনুযায়ী তারা গিরওয়ার সিংকে গুলি করে।

পুলিশ আরও জানায়, আহত শিক্ষককে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করে পথচারীরা। পরে তাকে গোয়ালিয়রের একটি হাসপাতালে রেফার্ড করা হয়। আহত শিক্ষক জানান, ছাত্রদের সঙ্গে সাধারণভাবে কথাবার্তার এক পর্যায়ে হটাৎ তাকে গুলি করে তারা। তবে কি জন্য তাকে গুলি করা হয়েছে তার কোনো ধারণা নেই।

মোরেনার অতিরিক্ত পুলিশ সুপার রায় সিং নরওয়ারিয়া বলেন, আহত শিক্ষককে গোয়ালিয়রের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এফআইএর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনা কেন ঘটেছে, এ নিয়ে তদন্ত চলছে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও