ফের অসুস্থ হয়ে শেবাচিমে ভর্তি ফিরোজী
জুন ১৫ ২০২৩, ০৯:২৬
হার্টের সমস্যা ও কিডনি,লিভার, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে অসুস্থ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি রয়েছেন বরিশাল নগরের পলাশপুর রহমানিয়া কিরাতুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাও: নুরুল ইসলাম ফিরোজী।
গত ১২ মে সকালে হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে শেবাচিমের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন তিনি। নিজের সুস্থতা কামনার পাশাপাশি তিনি মাদ্রাসার এতিম শিশুদের দিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।









































