উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

জুন ১৪ ২০২৩, ২০:১৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে চয়ন কবিরাজ নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত চয়ন কবিরাজ উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার মৃত মকবুল কারিকরের ছেলে।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো আজও (১৪ জুন) একই এলাকার জুয়েল হাজির বাড়িতে কাজে যান চয়ন। বেলা ১১টার দিকে পানির মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, বিকেলে স্বজনরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে বাড়িতে চলে গেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া