বরিশালে নিখোঁজের দুই দিন পর পথশিশু লাশ উদ্ধার

মে ২০ ২০২৩, ১১:৪৭

নিজস্ব প্রতিবেদক ‍॥ দুই দিন আগে বরিশাল নদী বন্দরের লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হওয়ার পথশিশু সাথী (১২) ভাসমান অবস্থায় আজ শনিবার র্কীতনখোলা নদী সংলগ্ন একতলা লঞ্চ টার্মিনালের পল্টুনের নিচ থেকে তার লাশ উদ্ধার করেছেন নৌ পুলিশ।

নিখোঁজ পথশিশু সাথী আক্তার তাঁর বাড়ি ঢাকায়। বরিশাল নদী বন্দর লঞ্চঘাট এলাকায় থাকতেন। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই দিন আগে নদী বন্দরের পল্টুন থেকে পরে গিয়ে নিখোঁজ হয় সাথী।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ ব্যক্তীর উদ্ধারের জন্য অভিযান চলমান চালায়। আজ সকালে তার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তর জন্য প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া