কীর্তনখোলা নদীতীর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
মে ১৪ ২০২৩, ১২:০৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল শহরসংলগ্ন কীর্তনখোলা নদীতীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার সকাল ৬টার দিকে চাঁদমারি খেয়াঘাটের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরবর্তীতে থানায় সেকেন্ড অফিসার আলাউদ্দিন আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, লাশটি ৫ বছরের উর্ধ্বে কোনো ব্যক্তির হবে। তার মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে তার নাম-পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ জানতে পারেনি।
নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম জানান, খবর পেয়ে ভোর ৬টার দিকে কয়েকজন সঙ্গী ফোর্স গিয়ে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।’









































