২১ ঘণ্টা হাঁটু গেড়ে যুবকের আকুতি, ফিরল না প্রেমিকা!

এপ্রিল ০৬ ২০২৩, ২০:৩৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল::: প্রেমিকার সঙ্গে বেশ কিছুদিন আগে বিচ্ছেদ হয়েছে। কিন্তু প্রেমিক তার প্রেমিকাকে আবার ফিরে পেতে চান। তাই প্রেমিকার মন গলাতে নিজের সর্বোচ্চ চেষ্টাই করলেন।

রাতভর বৃষ্টির মধ্যে কনকনে শীতে প্রেমিকার কার্যালয়ের বাইরে অপেক্ষা করেছেন। শুধু অপেক্ষা বললে ভুল হবে না, হাঁটু গেড়ে ২১ ঘণ্টা বসেছিলেন ওই ব্যক্তি। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের দাঝাউ শহরে ঘটেছে এ ঘটনা। গত ২৮ মার্চ বেলা ১টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত সাবেক প্রেমিকার ভবনের বাইরে গোলাপের তোড়া নিয়ে হাঁটু গেড়ে বসেছিলেন ওই ব্যক্তি। ইতোমধ্যে এই ঘটনার ভিডিও দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

উইবোতে এখন পর্যন্ত ১৫০ মিলিয়নবার দেখা হয়েছে ওই ভিডিও। স্থানীয় জিউপাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি যখন হাঁটু গেড়ে সাবেক প্রেমিকাকে ফিরে পাবার আকুতি জানাচ্ছিলেন।

তখন স্থানীয়রা তার আশেপাশে ভিড় জমায়। স্থানীয়রা ওই ব্যক্তিকে তার এই প্রেচেষ্টার হাল ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
এতো চেষ্টার পরেও ফিরে আসেনি প্রেমিকা

২১ ঘণ্টার মধ্যে ওই ব্যক্তির সাবেক প্রেমিকাকে সেখানে আসতে দেখা যায়নি। লি নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, আমরা অনেকেই তাকে সেখান থেকে চলে যেতে বলি।

হাঁটু গেড়ে বসে থাকার দরকার নেই। আপনার সাবেক প্রেমিকার এখানে আসার ইচ্ছে নাই কিন্তু আপনি এখনও এখানে আছেন, নিজের ভাবমূর্তি নষ্ট করছেন।

লি জানান, পুরো সময় ধরে বৃষ্টি হচ্ছিল। এরপর ২৯ মার্চ সকাল ১০ টায় ওই যুবক সেখান থেকে চলে যায়। তিনি হয়তো আর হাঁটু গেড়ে বসে থাকার যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের এ ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, ওই ব্যক্তি তাদের বলেছেন, কয়েক দিন আগে তাদের বিচ্ছেদ হয়েছে। তিনি তার প্রেমিকার কাছে ক্ষমা পেতে এসেছেন এবং আশা করেছিলেন সব ঠিক হয়ে যাবে।

যখন পুলিশের কর্মকর্তারা ওই ব্যক্তিকে সেখান থেকে সরানোর চেষ্টা করে তখন ওই ব্যক্তি বারবার বলতে থাকেন, হাঁটু গেড়ে এখানে বসে থাকা কি আমার জন্য অবৈধ। যদি অবৈধ না হয় তাহলে দয়া করে আমায় এখানে একা থাকতে দিন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও