প্রতিটি বিভাগেই বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী

জানুয়ারি ১৮ ২০২৩, ১২:২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: দেশের প্রতিটি বিভাগেই বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চাই, দেশের মানুষ সঠিক চিকিৎসা পাক।

এটা ফ্রি করে দিচ্ছি। এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫ হাজার শয্যার করে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের যন্ত্রপাতি ব্যবহারে প্রত্যেককে যত্নবান হতে হবে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে দেশের ৪ বিভাগের ১৫ জেলায় ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এতে যোগ দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের সমর্থন বাড়বে বলে গ্রাম পর্যায়ে চালু করা কমিউনিটি হাসপাতাল বিএনপি বন্ধ করে দিয়েছিল।

তিনি বলেন, বর্তমানে অনলাইনে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে; কারণ দেশে সবক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে।

পর্যায়ক্রমে দেশের সব উপজেলাতেই কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে, যাতে প্রান্তিক মানুষের ভালো চোখের চিকিৎসা নিশ্চিত করা যায়।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া