চরফ্যাসনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান

জানুয়ারি ১১ ২০২৩, ২০:৪২

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি॥ ভোলার চরফ্যাসনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বুধবার অভিযানের দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার এলাকার মেসার্স শানিমা ব্রিকস, মেসার্স ফাহিম ব্রিকস নামের ২টি ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ইটভাটাকে পৃথক পৃথক ভাবে নগদ ৩ লাখ টাকা জরিমানা করা সহ ইটভাটা গুড়িয়ে দেয়।

অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন। অপরদিকে এর আগে মঙ্গলবার একই উপজেলার দুলারহাট থানা এলাকায় মেসার্স যমুনা ব্রিকস ও সততা ব্রিকস নামে আরো দুটি ইট ভাটা ধ্বংস ও ইট পুড়ানো বন্ধ রাখার জন্য মুচলেকায় নেন ভ্রম্যমান আদালত।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া