আমতলীতে অগ্নিকাণ্ড, দুটি ঘরসহ ২০ লাখ টাকার ক্ষতি
জানুয়ারি ০৮ ২০২৩, ২০:০১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘরসহ ৬৫ মণ ধান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যক্তির।
রোববার (৮ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, অ্যাডভোকেট নজরুল ইসলাম মোল্লার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পাশের মবিন মোল্লার ঘড়ে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ৬৫ মণ ধানসহ দুটি ঘরের সব মালমাল পুরে ছাই হয়ে যায়।
ঘর মালিক অ্যাডভোকেট নজরুল ইসলাম মোল্লা জানান, অগ্নিকাণ্ডে আমার এবং আমার চাচা মবিন মোল্লার ঘর দুটি পুরে ৬৫ মণ ধানসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে। আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. শাহাদৎ হোসেন জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।









































