মরক্কোকে কাঁদিয়ে ফাইনালে ফ্রান্স

ডিসেম্বর ১৫ ২০২২, ০৩:০০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এ জয়ে আসরটির ফাইনাল নিশ্চিত করেছে ফরাসিরা। অন্যদিকে রূপকথার জন্ম দেওয়া মরক্কোর ইতি হলো।

পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দলটি ফ্রান্সের কাছে আর পেরে উঠল না।

টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে ওঠা ফ্রান্স আগামী রোববার আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে।

বুধবার আল বায়াত স্টেডিয়ামে রাত ১টায় ম্যাচটি শুরু। ফ্রান্সের জয়ে একটি করে গোল করেন থিও হার্নান্দেজ ও রানদাল কোলো মুনাই।

বিস্তারিত আসছে…

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া